স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে ধরপাকড় বন্ধ করন, ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, কুনেন্টু চাকমা সহ আটক ছাত্রদের মুক্তি এবং ইউপিডিএফের ৩৬৭ জন নেতাকর্মী খুনের ঘটনা সহ কোটা সংস্কারের আন্দোলনে গুলি বর্ষন ও খুনের ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবীতে জেলার পানছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।
৩ আগষ্ট ২০২৪, শনিবার ১১ টায় ইউপিডিএফ পানছড়ি ইউনিটের উদ্যোগে পূজগাং এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পূজগাং উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পূজগাং – চেঙ্গী বাজার ঘুরে উপরে পূজগাং ব্রীজে রাস্তা অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিরমঙ্গল চাকমার সঞ্চালনায় ইউপিএফ পানছড়ি সংগঠক বকুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ,গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মানিক পুদি চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি সভাপতি রিপন ত্রিপুরা , পিসিপি পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকম প্রমুখ।
ইউপিডিএফ নেতা বকুল চাকমা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার এই দেশে বাকশালী শাসন কায়েম করতে চায়। যার কারনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে ভিন্ন মতালম্বীদের দমন পীড়ন করে চলেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ধংস করে দেয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। দীর্ঘদিন যাবত পাহাড়ে সেনা শাসন চলছে। সরকার সেনাবাহিনীর সহযোগীতায় ইউপিডিএফের ৩৬৭ জন নেতাকর্মীকে হত্যা করছে। কল্পনা চাকমা অপহরণকারীদের দায়মুক্তি দিয়েছিল। সুতরাং এই সময়ে এসে কারোর ঘরে বসে থাকার সুযোগ নেই পার্টির যে কোন আন্দোলনে সামিল হতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, আমরা বিভিন্ন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। পুরো জুন জুলাই মাসে প্রোগ্রাম করেছিলাম এবং আজকেও করছি। চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর শাসক শ্রেণীর নিষ্ঠুর দমন পীড়ন হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আজ এই দেশের জনগণ স্বাধীন দেশের নাগরীক এই স্বাধীন দেশের হিসেবে আমরা প্রতিবাদ করতে না পারি কোন কিছু দাবি করতে না পারি তাহলে কারা পারবে ? ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ১০ম একাদশ, দ্বাদশ সংসদ নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচন কালীন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করেছিল। ১০২৪ সালে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১৫৩ টি আসন পেয়েছিলি এবং ১০১৮ সালে দিনের ভোট রাতে করে ভোট চুরি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার করে ক্ষমতায় এসে তার ফ্যাসীবাদী শাসনকে কঠোর করেছে। ১৯১৮ সালে ডিজাটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বধীনতাকে কেড়ে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের গণবিরোধী ১১ দফা নির্দেশনা জারি রেখেছে। এই আওয়ামীলীগ ২০১১ সালে পাহাড়ি জাতিসত্বা সমুহকে বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছিল। এই রাষ্ট্র মাইকেল চাকমাকে ঘুম করেছে যার সন্ধান এখনো পাইনি।
দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ছাত্র জনতার আন্দোলনে সামিল হওয়ার আহব্বান জানায়। এবং পাহাড় ও সমতলে অন্যায় ধরপাকর বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে ৩৬৭ জন ইউপিডিএফ নেতাকর্মীকে হত্যা, চলমান ছাত্র আন্দোলনে গুলি বর্ষনের ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।