ঢাকা, , ,
ঢাকা, , ,
সভাপতি তরুণ কুমার , সম্পাদক জসিম উদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু

বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।

 

৯ আগস্ট ২০২৪ , শুক্রবার বিকেলে প্রেসক্লাবের হল রুমে খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য কে সভাপতি ও অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

এ ছাড়াও জেলার অপরাপর সাত উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১১ সদস্যের আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জহুর আলম, যুগ্ন-সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ,কোষাধ্যক্ষ রিপন সরকার, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ এবং আবাসন ও আপ্যায়ন সম্পাদক চাইথোয়াই মারমা।

 

এ ছাড়া শীঘ্রই জরুরী সভার মাধ্যমে গঠিত হবে খাগড়াছড়ি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি। দুই বছর মেয়াদী এই কমিটিতে জেলার সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পাবেন।

 

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য বলেন, দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা ও সকল যোগ্যতা থাকা সত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনরকম সুযোগ দেওয়া হয়নি। এর বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি জেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবী ধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।

 

বক্তব্যে নতুন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন বলেন, চাটুকারদের প্রাচীর ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়িতে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। জেলার সকল উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে খাগড়াছড়ির সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com