ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃস্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানালো যুবদল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
জেলার পানছড়িতে আনন্দ মিছিল ও সাংগঠনিক সভা করেছে উপজেলা যুবদল।

 

১১ আগষ্ট ২০২৪ , রবিবার বিকালে পানছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সভা শেষে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

 

মো. মমিনুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় পানছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মো. আফসারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. সেলিম, সিনিয়র যুগ্ন সম্পাদক মহরম আলী, যুগ্ন সম্পাদক মোঃ কাউসার ও আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, ছাত্র জনতা সহ আমরা সকলে মিলে মিশে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। তাছাড়া এলাকায় কেউ গুজব ছড়িয়ে অরাজকতা, নৈরাজ্য, খুনাখুনি, দাঙ্গা, চুরি ডাকাতি, লুট পাট, হুমকি ধামকি, দখল, কোন ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের সহযোগীতা নিন। সে যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা। ফ্যাসিবাদি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এতিম হয়ে এলাকায় পড়ে আছে। এই এতিমদের কে কেউ আঘাত করবেন না।।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com