ঢাকা, , ,
ঢাকা, , ,

বিটিআরসি চেয়ারম্যানের ‘পিএস’ বরখাস্ত

দুর্নীতি ও কর্মচারীদের নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উপ-পরিচালক (প্রশাসন) ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আমজাদ হোসেন। 

রোববার (১১ আগস্ট) বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এ সংক্রান্ত অফিস আদেশে বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি অসাধু সিন্ডিকেটে জড়িয়ে দুর্নীতি করেছেন। একইসঙ্গে কমিশনের কর্মচারীদেরও বিভিন্ন সময়ে নিপীড়ন করেছেন। এসবের প্রেক্ষিতে তাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ এর বিধি- ৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি- ৩ এর (খ)(ঘ) (ই) ও বিধি-১২ এর (১) অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকার সময় তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে জানানো হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com