ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বিএনপি-র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাহারের দাবী ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

১৩ আগষ্ট ২০২৪, মঙ্গলবার।বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন করে জিয়া স্কয়ারে সমাবেশে পরিনত হয়।

 

পানছড়ি উপজেলা বিএনপি-র সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম ,সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল , সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম প্রমুখ।

এ সময় বক্তারা অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন,। ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালিছে । খুনি হাসিনা সহ তার খুনি দোসরদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

 

 

স্বৈরাচার সরকারের বিচার দাবিতে আগামী ১৪ আগষ্ট ২০২৪, বুধবার সারাদেশের ন্যায় পানছড়ি বাজার হাকিম আলী মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

 

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম, ছাত্রদলের সভাপতি দিদারুল আলম সহ উপজেলার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com