ঢাকা, , ,
ঢাকা, , ,

ই-ক্যাব সভাপতি পদ থেকে শমী কায়সারের পদত্যাগ

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন এ তথ্য।

আহনাফ জানান, মঙ্গলবার (১৩ আগস্ট) ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন শমী। সেই সঙ্গে সেটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি।

পদত্যাগপত্রে শমী কায়সার লেখেন, বিগত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে অন্যদের সঙ্গে নিয়ে ই-ক্যাবকে শক্তিশালী অ্যাসোসিয়েশনে নিয়ে আসার চেষ্টা করেছেন। এই প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

তিনি আরও লেখেন, সভাপতি হিসেবে কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না, শুধু নীতিগত পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শকে উল্লেখ করেছেনতিনি।

আসিফ আহনাফ জানিয়েছেন, সভাপতির অবর্তমানে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই ই-ক্যাবের নির্বাহী পরিষদের পরবর্তী নির্বাচনের দিন ধার্য ছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সেটি পিছিয়ে যায়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com