ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মন্দিরে মন্দিরে বিএনপি-র সমন্বয় বৈঠক

এম জামান রাজ, স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
পাহাড়ি জনপদে সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জেলার প্রতিটি মঠ-মন্দির নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন মন্দিরে সমন্বয় বৈঠক করছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।

 

১৬ আগস্ট ২০২৪, শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের প্রাচীনতম কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শান্তি-শৃঙ্খলা ও সমন্বয় বৈঠকে জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিষ ভট্টাচার্য।

 

সভার শুরুতে ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

 

বক্তব্য রাখেন ,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন চন্দ্র পাল ,সনাতন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি প্রভাত তালুকদার, সনাতন ছাত্র যুব পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুদর্শন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি তপন কান্তি দে, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ।

 

 

বক্তারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ সার্বিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলার প্রতিটি মঠ-মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মানুুষে মানুুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুুষের জীবন মান উন্নয়নে কাজ করার জন্য আহবান জানানো হয়।

এসময়, জেলা বিএনপির প্রচার সম্পাদক আহসানুল হক মিলন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে , বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক দিপঙ্কর দে সহ জেলা, সদর, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com