ঢাকা, , ,
ঢাকা, , ,

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টা

জেলা প্রতিনিধি শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে নিরীহ এক কৃষকের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে৷
নিরীহ ওই কৃষক তার জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী আজহার হাওলাদার বাদী হয়ে ( ১৮ আগষ্ট) রবিবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সিংজালা এলাকায় ভুক্তভোগী কৃষক আজহার হাওলাদার সরকারের কাছ থেকে ৫৫ শতাংশ জমি লিজ নিয়ে কৃষি কাজ করতেন। তবে গতকাল রবিবার সকালে জোর পূর্বক কৃষক আজহারের লিজ কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করে রাসেল হাওলাদার, রাজন হাওলাদার, অনিক হাওলাদার, মানিক হাওলাদার সহ ৩০/৪০ জন লোক। এসময় আজহার হাওলাদার তার সম্পত্তি রক্ষার্থে ঘটনাস্থলে উপস্থিত হলে রাসেল হাওলাদার ও রাজন হাওলাদার তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।
এক পর্যায়ে রাসেল  হাওলাদারের নেতৃত্বে রাজন হাওলাদার, অনিক হাওলাদার, মানিক হাওলাদার সহ বেশ কয়েকজন তাকে মারধর করে পাশাপাশি প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় রবিবার রাতে ভুক্তভোগী আজহার হাওলাদার বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী আজহার হাওলাদার বলেন, আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৫৫ শতাংশ জমি লিজ নেই । এবং এই জমিতে আমি কৃষি কাজ করে সংসার চালাই। গতকাল জোর করে রাসেল হাওলাদার দলবল নিয়ে ওই জমি দখল করতে আসে। এবং আমাকে ভয় দেখিয়ে মাস্তান দিয়ে দখল করার চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই।
এব্যাপারে অভিযুক্ত রাসেল হাওলাদার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com