ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

 

 

১৯ আগস্ট সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গাব্রিজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পৌর টাউন হলে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী দিনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফলে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য্যদয় হয়েছে। এ বিজয় সারা বাংলাদেশের জনগনের। এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। বাংলাদেশের জনগন আজ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।

 

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এন এন আবছার,সহ-সভাপতি মংসুই থোয়াই চৌধুরী,এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান , জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক একরাম হোসেন রানা সহ অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com