ঢাকা, , ,
ঢাকা, , ,

বন্যার্তদের মাঝে বিকল্পধারা বাংলাদেশের মেজর মান্নানের ত্রাণ বিতরণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এবং কমলনগর ও রামগতির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান ত্রাণ বিতরণ করেন। আজ ২৪ আগস্ট শনিবার সকালে হেলিকপ্টার যোগে তিনি তাঁর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে সেখানে পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং শুকনো খাবার বিতরণ করেন। তিনি মানুষের এই বিপদে আল্লাহর রহমত কামনা করেন। তিনি তাদের পাশে সবসময় থাকবেন এবং সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com