ঢাকা, , ,
ঢাকা, , ,

ইসিকে ৭ দিনের আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

নির্বাচন কমিশনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে দলটির সভাপতি মো. নুরুল হক (নুর)।

বুধবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এই দাবি জানান।

চিঠিতে তিনি বলেন, গত বছরের ১১ জুলাই গণঅধিকার পরিষদ (জিওপি) নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনঃযাচাই করার জন্য উপ-সচিব (আইন) ও রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক মো. আব্দুছ সালামের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় কার্যালয় পরিদর্শন করেন। অতঃপর পুনঃযাচাই কমিটি গণঅধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত পুনঃযাচাই কমিটি একটি প্রতিবেদন দাখিল করে।

সেই প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। গত বছরের ১ জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে এবং করায় বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় ওই দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়।

চিঠিতে নুর জানান, গত বছরের ১৬ জুলাই গণঅধিকার পরিষদের (জিওপি) নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করি। উল্লেখ্য যে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে (জিওপি)  নিবন্ধন না দেওয়ায় অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের ২৫ জুলাই নিবন্ধন পুনঃবিবেচনার জন্য আবেদন করি।

এমতাবস্থায়, প্রার্থনা এই যে, নির্বাচন কমিশন কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন এবং ২০২৩ সালের ১০ জুলাই জাতীয় কাউন্সিলসহ ইতোমধ্যে জমাদানকৃত প্রয়োজনীয় কাগজপত্রাদি বিবেচনাপূর্বক গণঅধিকার পরিষদ (জিওপি) নামীয় সক্রিয় ও কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে (জিওপি) অদ্য হতে সাত দিনের মধ্যে নিবন্ধনের জন্য জোর দাবি জানাচ্ছি। এতদসংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যেকোনো চিঠি গণঅধিকার পরিষদের (জিওপি) বর্তমান সভাপতি বরাবরে প্রদানের অনুরোধ করছি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com