ঢাকা, , ,
ঢাকা, , ,

ছাত্র জনতা দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে : জামায়াত নেতা শাহজাহান

টেকনাফ , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে।

 

৩০ আগস্ট ২০২৪ ,শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহান।।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতা বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে, ইসলাম বিদ্বেষীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। যারা ক্ষমতাচ্যুত হয়ে গণভবনে একঘন্টা ঠিকতে পারেনি তারাই হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট শাসক। এই নিকৃষ্ট শাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করেছে ছাত্র জনতা।

 

টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক জেলা সেক্রেটারী ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুল ইসলাম।

 

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ,উপজেলা জামায়াত আমীর মাওলানা রফিকুল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জামায়াত নেতা মুহাম্মদ ইসমাইল, কক্সবাজার শহর ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুর রহিম নুরী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মু. রবিউল আলম, উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুস সোবহান, টেকনাফ  পৌর জামায়াতের সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের, হোয়াই ক্যং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, বাহার ছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ কবির আহমদ, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দীন, সরওয়ার আলম, যুব বিভাগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com