ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন

পানছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

৩১ আগষ্ট ২০২৪ , শনিবার সকালে চৌধুরী পাড়া কমিউনিটি কমপ্লেক্সে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ (বামাঐপ) পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আম্রা মারমার সভাপতিত্বে বামাঐপ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও স্থায়ী সদস্য মংশি মারমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

মংসানু মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বামাঐপ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক থৈলাপ্রু মারমা , উচিমং মাস্টার ,বামাঐপ পানছড়ি শাখার সহ সভাপতি অংলাপ্রু মারমা ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সহ সভাপতি জেলা কমিটি বাবু রুমেল (ম্যাফা) মারমা , বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ নেতা চাইথোয়াই মারমা , বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী ও পাড়া মহিলা কার্বারী মিজ চাইওয়ং মারমা , পানছড়ি উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক কংজরী মারমা, বামাঐপ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক.সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক রুমেল মারমা প্রমুখ।

বক্তারা ২৪ বছর পুর্তি উপলক্ষে মারমা সম্প্রদায়কে সু সংগঠিত থেকে নিজেদের জাতিসত্বাকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com