ঢাকা, , ,
ঢাকা, , ,

প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ট্রফি নিলো পানছড়ি ফুটবল একাডেমি

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
২৪ আগষ্ট ২০২৪ থেকে ১৬ টি ফুটবল একাদশ দলের অংশ গ্রহনে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে ট্রফি নিলো পানছড়ি ফুটবল একাডেমি।

 

৫ সেপ্টেম্বর ২০২৪ ,বৃহস্পতিবার ৪ টায় অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে পানছড়ি ফুটবল একাডেমি একাদশ বনাম লাম্বু পাড়া একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। হাজারো দর্শকের উপস্থিতিতে সুর মঙ্গল চাকমা ও সুলতান মাহমুদের ধারাভাষ্যে প্রানবন্ত খেলায় লাম্বু পাড়া একাদশকে ৩/০ গোলে পরাজিত করে ট্রফি নিলো পানছড়ি ফুটবল একাডেমি।

বিকাল ৪ টায় প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে কবুতর উড়িয়ে ফাইনাল খেলার উদ্ভোধন করেন ক্রীড়া সংগঠক হিমাংশু চাকমা। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চাকমা, কালা চাদ চাকমা,নারী নেত্রী পরিমিতা চাকমা, মানেক পুদি চাকমা, প্রয়াত প্রগতি চাকমার ছেলে সন্জয় চাকমা সহ হাজারো ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

 

সন্ধ্যায় অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে প্রয়াত প্রগতি চাকমার অস্থায়ী স্মৃতি স্তম্ভে সঞ্চয় চাকমার পরিবারবর্গ -আত্মীয় স্বজন ও এলাকাবাসী মোমবাতি প্রজ্জলন করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com