ঢাকা, , ,
ঢাকা, , ,

বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখার কার্য‍ালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দীর্ঘ ১৭ বঝর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখা কার্যক্রম পরিচালনার সার্থে অস্থায়ী দলীয় কার্য‍ালয়ের  শুভ  উদ্বোধন করা হয়েছে।

 

৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকালে হেদায়েত আলি মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখার নেতৃবৃন্দদের নিয়ে স্থানীয় অফিসটির শুভ উদ্ভোধন করেন পানছড়ি উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সাবেক ইসলামী ছাত্র শিবিরের ছাত্র নেতা আবুল কালাম আজাদ, পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সংগঠক আবুল কাশেম, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। ।

 

উদ্ভোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফসল হিসাবে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা আজ স্বাধীন ভাবে নিজেদের অধিকার আদায়ের কথা বলতে পারছি। ইসলামের বিজয় সুনিশ্চিত। শুধু ধৈর্যের সাথে আমাদের মোকাবিলা করতে হবে।

 

আলোচনা শেষে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় আহতদের সুস্থতা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com