ঢাকা, , ,
ঢাকা, , ,

গ্রুপ কলিং ফিচারে বিরাট পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটস‌অ্যাপ। অফিসিয়াল থেকে শুরু করে পারিবারিক প্রয়োজনে মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। এবার গ্রুপ কলিং ফিচারে বিপ্লব আনছে হোয়াটসঅ্যাপ।

এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সব সদস্যের কাছে রিং হতো। কিন্তু এবার আর তা হবে না। এবার লিঙ্ক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।
কেউ গ্রুপ কলিংয়ের জন্য একটি লিংক তৈরি করলে সেটায় ক্লিক করেই বাকি সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যেকোনো সময় চাইলেই সদস্যরা জয়েন করতে পারবেন। এতে কোনো জটিলতা নেই বললেই চলে। যদিও বছর দুয়েক আগেই কলের ক্ষেত্রে লিঙ্কের ফিচার এনেছিল। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিঙ্ক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিওকল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com