খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির নয়নাভিরাম আলুটিলা পর্যটন কেন্দ্রে অনলাইন টিকেট বিক্রয় ও ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঘরে বসে অনলাইনে টিকেট সংগ্রহ করবে পর্যটকরা ।
১১সেপ্টেম্বর ২০২৪ বুধবার বিকালে আলুটিলা পর্যটন কেন্দ্রে ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
ই-টিকেটিং উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নয়নাভিরাম পাহাড়ের চুড়ায় আলুটিলা পর্যটনে প্রচুর সংখ্যক দেশী-বিদেশী পর্যটকরা আসে।আমরা প্রশাসন সহ অন্যান্য দপ্তরগুলো সমন্বয় করে এখানকার পর্যটন শিল্প আরও বেশি বিকশিত করতে এই উদ্যোগ গ্রহন করেছি। যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত তাদের আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। যতই পর্যটন শিল্পের বিকাশ হবেই, পর্যটন কর্মসংস্থান ততই বৃদ্ধি পাবে।
পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে,যাতে মানুষ ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারে এবং স্বাচ্ছন্দভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারে,খুব সহজে যেন পর্যটকেরা অনলাইনে টিকেট ক্রয় করতে পারেন,সে জন্য ই-টিকেটিং এর সেবার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান।
ই-টিকেটিং এ পর্যটকেরা অ্যাপস এবং কিউআর কোড ব্যবহার করে স্ক্যানিং এর মাধ্যমে টিকেট ক্রয়ের সুবিধা রয়েছে এবং অনলাইনে বিশেষ অফারের সুযোগ দেয়া হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের জন্য প্রতি শুক্র ও শনিবারে ২০% এবং অন্যান্য দিনের ২৫% বিশেষ ছাড়ের সুবিধা পাবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মনজুর আলম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(নেজারত) এ. জেড এম নাহিদ হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সাধারণ) মো. আতিকুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।