ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাই উপজেলা জামায়াতের সাংবাদিকদের সাথে মতবিনিময়

 মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ।

 

১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে মিরসরাই পৌর সদরের পার্ক ইন রেস্তোরায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।

 

এসময় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক  শফিকুল আলম শিকদার, জোরারগঞ্জ থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জোরারগঞ্জ থানা জামায়াতের শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আবু তাহের, বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল গফুর, মিরসরাই পৌর জামায়াতের সভাপতি মো. শিহাব উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লোকমান হোসাইন, ইসলামী ছাত্র শিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই পৌর শাখার সভাপতি মো. সাকিব হোসাইন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন ও সাংবাদিক আনোয়ারুল হক নিজামী প্রমুখ।

 

জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। ফ্যাসিবাদ সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে। বিচার বিভাগকে দলীয় করণ করে বিচারের নামে অবিচার করা হয়েছে। পুলিশ বিভাগকে তারা নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে গড়ে তুলেছে। এক কথায় ফ্যাসিবাদ সরকার এই দেশের প্রত্যেক ডিপার্টমেন্টকে ধ্বংস করে দিয়েছে।

 

বক্তারা বলেন, বিগত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তারাও আমাদের মত নির্যাতিত হয়েছে। আমরা সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চাই। আমরা প্রত্যাশা করি আমাদের ইতিবাচক কর্মকান্ড গুলো লেখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরবেন।এ সময় মিরসরাইয়ের বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com