ঢাকা, , ,
ঢাকা, , ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতি -আব্দুর রউফ মান্নান

৫ আগস্ট ২৪এর দিনটির জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমরা যেদিন কোটা আন্দোলন শুরু করেছিলে, সেদিন থেকে আমি তোমাদের লক্ষ্য করছিলাম।৯ দফা থেকে ১ দফা কখন আসবে? আসলে ও তাই হলো । ৫ আগস্ট আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমি তোমাদের সাথে থেকে ৫ আগস্ট উপভোগ করেছি।
ওই দিন রাতে আমি ঘুমাতে পারিনি,সারারাত খবর শুনেছি।আর ভাবছি অন্তরবর্তীকালীন সরকারপ্রধান কে হবেন? ডক্টর ইউনুস স্যার কি রাজি হবেন? আর সেই সরকারের আমার অতি প্রিয় ব্যাক্তিত্ব মানুষ ডক্টর আসিফ নজরুল সাহেব কি থাকবেন? এর ২, ৩ দিন পরেই সরকার গঠন হলো। দেখলাম ডক্টর আসিফ নজরুল সহ সৎ ও সজ্জন ব্যক্তিদের নিয়ে সরকার গঠন হলো। সে সময় বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে আসিফ নজরুল সাহেব বলেছিলেন ছাত্রদের মধ্যে থেকে অন্তত ৬০ জন পার্লামেন্ট মেম্বার থাকতে হবে।৬০ জন কেন? ২৫০ জনেরও বেশি সিট নিয়ে আগামী পার্লামেন্ট এ যেতে হবে । কারণ তোমরা বয়সে তরুণ তুর্কি ।তোমাদের সঙ্গে বিএনপি, জামাত,নাগরিক ঐক্য, গণতন্ত্রমঞ্চ সহ সব রাজনৈতিক দলের সমর্থন আছে।তোমরা কখনো হারবেনা। ডক্টর ইউনুস স্যার বলেছেন হারের মধ্যেও জিত আছে।
খুনি হাসিনা স্বৈরশাসকের মতো আর কোনো সরকার যেন না আসে। তোমাদের সাথে আমার সবাই আছি 💪 এগিয়ে যাও ✊
লেখক:- রাজনীতিবিদ,চিন্তাবিদ, বহুমাত্রিক লেখক এবং কলামিস্ট-আব্দুর রউফ মান্নান

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com