স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন পানছড়ি গড়ার লক্ষ্যে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে,সকল ভেদাভেদকে পিছনে রেখে উপজেলা ছাত্রদল মন্দির ও শ্মশান এলাকার আগাছা ঝোঁপঝাড় সহ ময়লা আবর্জনা পরিস্কার করেছে।
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার সকাল থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলমের নেতৃত্বে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কাজের অংশ হিসাবে পানছড়ি আদি ত্রিপুরা পাড়ার কালী মন্দিরের আঙ্গিনা ও শ্মশান এলাকার আগাছা ঝোঁপঝাড় কেটে ও আশপাশের ময়লা আবর্জনা পরিস্কার করেছে।
এসময় ছাত্রদলের পরিস্কার পরিচ্ছন্ন কর্মসুচিতে থাকা স্বেচ্ছাসেবকগন বলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি প্রিয় লিডার ওয়াদুদ ভূইয়া-র দিক নির্দেশনায় আমরা পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষে কাজ করছি। হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খ্রিস্টান আমরা সকলেই একে অপরের ভাই।একসাথে মিলেমিশে দেশটাকে পরিচ্ছন্ন ও সম্মৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলতে চাই।
এ সময় পানছড়ি উপজেলা ছাত্রদলের খন্দকার মামুন, মারুফ হোসেন, মোজাম্মেল হক, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফসার, উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল মিয়া সহ অপরাপর নেতৃবৃন্দ কাজে অংশ গ্রহন করে।