ঢাকা, , ,
ঢাকা, , ,

মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ফাইভ’-র প্রতিষ্ঠাতা টিটো জ্যাকসনের মৃত্যু হয়েছে। গত রোববার ৭০ বছর বয়সে প্রয়াণ ঘটে এই শিল্পীর। তার ছোট বোন গায়িকা জ্যানেট জ্যাকসন সোমবার এক বিবৃতিতে টিটোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিউ ইয়র্ক টাইমসের খবর, ওই বিবৃতিতে বোন জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। এ সময় পথিমধ্যে মৃত্যু ঘটে তার। কিন্তু ঠিক কোন স্থানে মারা যান, সেটা জানা যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে টিটোর ছেলেরা বলেছেন, ‘আমাদের বাবা, যিনি রক অ্যান্ড রোল খ্যাত- টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। তার হৃদয়বিদারক বিদায়ে আমরা হতবাক ও ব্যথিত।’

টিটো জ্যাকসন ১৯৫৩ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেল দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে ধারাবাহিক সাফল্য অর্জন করেছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com