ঢাকা, , ,
ঢাকা, , ,

গুইমারাতে এক টাকায় মনের মতো বাজার পেলো বন্যার্তরা

 এম জামান রাজ, স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
সম্প্রতি পাহাড়ি ঢলে ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “এক টাকায় বাজার” অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ সেপ্টেম্বর ২০২৪ , মঙ্গলবার সকালে গুইমারা কলেজ মাঠে অভিনব এই বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

দিনব্যাপি এক টাকার এই বাজার থেকে ৫ উপজেলার অন্তত ৬শ পরিবার পণ্য সংগ্রহ করেছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্যে। এই বাজার থেকে প্রত্যেকে ইচ্ছামত ৭টি পণ্য বাছাই করে নিয়েছেন। এছাড়াও ১০টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার।

 

অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com