ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির’র উদ্যেগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কালাডেবা বাজারে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাকেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।

পৌর যুবদলের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশা, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, পৌর যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ  বিএনপি সকল সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com