ঢাকা, , ,
ঢাকা, , ,

লোগাং বিজিবি জোন কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এম জামান রাজ, খাগড়াছড়ি :
জেলার সীমান্ত শহর পানছড়িতে লোগাং বিজিবি জোন কর্তৃক অবৈধভাবে পাচার হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

 

 

৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার দুপুরে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মফিজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সীমান্ত পথে অবৈধভাবে পাচারকরা মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ০১ কেজি, ভারতীয় মদ ৩৩৪ বোতল, ভারতীয় বিয়ার ক্যান ২৩১ বোতল, গোল্ডেন এলিফ্যান্ট সিগারেট ০৬ কাটুন ধ্বংস করা হয়।


সুত্র জানায়,মাদক পাচারকারীরা বিভিন্ন ধরনের অভিনব কায়দায় মাদকদ্রব্য সমূহ সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর জন্য নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা দল, বেসামরিক প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সর্বোপরি জনসাধারণের সহায়তায় মাদক পাচারকারীদের নেটওয়ার্ক সব সময় পরাস্ত করতে সচেষ্ট আছে। এরই ফলশ্রুতিতে দুর্গম পাহাড়ী সীমান্ত এলাকা হতে গত ২১ নভেম্বর ২০২১ সাল হতে ২৯ সেপ্টেবর ২০২৪ তারিখ পর্যন্ত সীমান্ত পথে অবৈধভাবে পাচারকরা এসব মাদকদ্রব্য আটক করে ৩ বিজিবি।

 

লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া,পিএসসি বলেন পানছড়িকে মাদক মুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়েনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পথে পাচাররকৃত পাচারকারী সহ আটককৃত মাদকদ্রব্য সমূহ ইইতপূর্বে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামী বিহীন সর্বমোট ৫,৯৭,৭৫০/- (পাঁচ লক্ষ সাতানব্বই হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের মাদকদ্রব্য সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে গঠিত পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হলো।

 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আবু জাফর সালেহ, সহকারী কমিশনার (ভুমি) খাগড়াছড়ি আব্দুল খালেক পাটুয়ারী, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , জেলা মাদক ও তথ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি এর পরিদর্শক এ কে এম দিদারুল উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com