ঢাকা, , ,
ঢাকা, , ,

ফের উত্তপ্ত খাগড়াছড়ি ; ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এবার জেলা সদরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  ইন্সট্রাক্টর (বিল্ডিং মেইনটেন্যান্স) ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাহাড়ি-বাঙালি সংঘাত ।

 

১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার দুপুর তিনটা থেকে অনির্দিষ্ট কালের জন্য খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আতংকিত শহরে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্র ছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে সাক্ষ্য দেয় তিনি কোন ধর্ষণের শিকার হননি। পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন। সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজ ওই শিক্ষক বিদ্যালয় এলে ত্রিপুরা এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে শিক্ষককে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পী চাকমা।

সূত্র জানায়, পাহাড়িদের প্রতিবাদের মুখে ওই শিক্ষক আজ বিদ্যালয় রিলিজ অর্ডার নিতে এসেছিলেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হলো না।

এদিকে, শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। আহত হয়েছেন ১৫-২০ জন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

জানা গেছে, গত ২০২১ সালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সাজাপ্রাপ্ত হয়।  সাজাপ্রাপ্ত হওয়ার পরে জামিনে মুক্তি পেয়ে আবারো উক্ত স্কুলে শিক্ষকতা করে  গত মাসে। সে  প্রতিবাদে উক্ত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ ও অভিযোগ করার পরেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া হয়নি। যা গত ৫ই সেপ্টেম্বর ২০২৪ উক্ত কলেজের শিক্ষার্থীরা বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে।

 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এরপর অশান্ত হয়ে ওঠে পাহাড়। যার জেরে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি) ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

 

অপরদিকে , খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের লতিবান এলাকায় নাজিম উদ্দিন নামের এক সিএনজি চালককে ও তার সিএনজি ভাংচুর করে কিছু পাহাড়ি দুস্কৃতিকারী যুবক। বর্তমান পানছড়ি -খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com