ঢাকা, , ,
ঢাকা, , ,

আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পসমূহ এবং জাপানি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com