ঢাকা, , ,
ঢাকা, , ,

৪০ দিন নিয়মিত নামাজ আদায়ের জন্য পুরস্কার দিলো জে এম ফাউন্ডেশন

সাতকানিয়া , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪০ দিনব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

৪ অক্টোবর ২০২৪, শুক্রবার বিকালে উপজেলার ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয় জে এম ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

জে এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হারুন সওদাগরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোখতার আহমদ চৌধুরী, মৌলানা এজহারুল হক নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন ও ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী। এনামুল হক, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল বশর, মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ১২টি বাই সাইকেল, ২৪টি পড়ার টেবিল সহ ৫১ টি পুরস্কার জামাতে নামাজ আদায় করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com