এম জামান রাজ. স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্যাঞ্চলে জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতি গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে এ সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানানো হয়।
এ ছাড়াও দ্রুত পার্বত্যাঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনা সহ সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
২.সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩.সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বর্হিভূত হত্যা, দোকানপাট, বাড়ি ঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪.পার্বত্যাঞ্চলে আবহমান কাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশী-বিদেশী কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫.পার্বত্যাঞ্চলকে ঝুঁকিমু্ক্ত ও সন্ত্রাস মুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।
অবিলম্বে উক্ত সকল দাবি বাস্তবায়ন করে পার্বত্যঞ্চলে শান্তিপূর্ণ সহবস্থান ফিরিয়ে আনার জোর দাবি জানিয়ে অত্রাঞ্চলের সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে, মো. আমিনুল ইসলাম, হারিচুর রহমান রনি ও রাকিব হাসান মনি প্রমুখ বক্তব্য রাখেন।