ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির ১৮ টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেছে সেনা জোন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
“জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” শ্লোগানে সদর সেনা জোনের উদ্যোগ শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 

৫ অক্টোবর ২০২৪, শনিবার সকালে খাগড়াছড়ি সেনা সদর জোনে এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জোন অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেন, সম্প্রীতির পার্বত্য খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াস এতে এই আয়োজন। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর দেশ গড়তে আহবান জানান।

 

এসময় তিনি আরো বলেন,দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোন কারন নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ।

 

এ সময় ১৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সহ জোনের উপ-অধিনায়ক সিদ্দীকুল ইসলাম,এ্যাডজুটেন্ট এসএম এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com