ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জোন অধিনায়ক লে: আবুল হাসনাত জুয়েল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও গত ১অক্টোবর ব্যবসায় প্রতিষ্ঠানে পাহাড়ি -বাঙ্গালি সাম্প্রদায়িক সহিংসতায় অগ্নিকান্ড ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

 

৬ অক্টোবর ২০২৪ ,রবিবার সকালে উপজেলায় দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির আয়োজনে চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইন-শৃঙ্খলা বাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সদরে সার্বজনীন ভাবে পরিচালনা পর্ষদের সদস্য, সুসংগঠিত ও সংঘবদ্ধ উদ্যোগ কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ও খাগড়াছড়ির সদর উপজেলা দূর্গা পূজা উদযাপন মন্ডপ পরিদর্শন করেন করেন সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল।

 

এ সময় শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির,শান্তিনগর শ্রীশ্রী গীতা আশ্রম,আনন্দনগর শ্রী শ্রী ভূবদেশ্বরী কালী মন্দির, পৌরবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির,শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির পরিদর্শন করেন তিনি। পরে সাম্প্রতিক ১অক্টোবর ব্যবসায় প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টারে পাহাড়ি -বাঙ্গালি সাম্প্রদায়িক অগ্নিকান্ড ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

 

পরিদর্শন কালে তিনি আশ্বস্ত করেন জানান, দুর্গাপুজা সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর দিক নির্দেশনার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com