ঢাকা, , ,
ঢাকা, , ,

সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহালছড়ি সেনা জোনের সমন্বয় সভা

 স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জেলার মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৬অক্টোবর ২০২৪ ,রবিবার দুপুরে মহালছড়ি সেনা জোন সদর দপ্তরে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভার অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল শারিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি।

 

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পূজা উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। সবাইকে জাতি- ধর্ম- বর্ণ-সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে গিয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ জানান।

 

এ সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যে কোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাঁধ মিলিয়ে কাজ করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সকলেই ।

এ সভায় মহালছড়ি সেনা সাবজোন কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙ্গালী জনপ্রতিনিধি,বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি,পূজা উদযাপন কমিটি’র প্রতিনিধি,হেডম্যান, কারবারী,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com