ঢাকা, , ,
ঢাকা, , ,

জুলাই হত্যাকাণ্ডে নিহত ১০৫ শিশু, পরিবার পাবে ৫০ হাজার টাকা

জুলাই হত্যাকাণ্ডে ১০৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছন তিনি।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, যেসব শিশু শহিদ হয়েছে… আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে, তাদের ১০৫ জনকে আমরা আগামীকাল সোমবার ৫০ হাজার করে টাকা দেব শিশু দিবস উপলক্ষ্যে। এছাড়া, একটি মানপত্র দেব।

সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও জানান, সব সরকারি-বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com