ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে বিজিবি সেক্টর কমান্ডার এর দুর্গাপূজা মন্ডপ সমূহ পরিদর্শন

এম জামান রাজ ,খাগড়াছড়ি:
জেলার পানছড়ির দুর্গম এলাকায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ সমুহ বিজিবি সেক্টর কমান্ডার খাগড়াছড়ি ও ৩ বিজিবি অধিনায়ক পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেন।

 

৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার দুপুরে আদি ত্রিপুরাপাড়া দূর্গা মন্দির,লোগাং বাজার বিগ্রহ কালী মন্দির পূজা মন্ডপ সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, ও ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।পরিদর্শনকালে সেক্টর কমান্ডার শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে বিজিবি-র সার্বক্ষণিক মোবাইল টহল ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে পূজা মন্ডপের সার্বিক দায়িত্বরত সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও বর্তমানে পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চলমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

 

এসময় সেক্টর কমান্ডার ,শারদীয় দূর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করার জন্য আহবান জানান।

 

লোগাং বাজার পুজা উদযাপন কমিটির সম্পাদক জনি সাহা বলেন, সকলের সহযোগিতায় আমরা দুর্গাপুজো উৎসবকে আরো নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উপভোগ্য করতে পারবো এমন প্রত্যাশা করছি। এছাড়াও সকল প্রশাসন আমাদের সকল প্রকার সহযোগিতা করছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com