বানিজ্যিক ডেস্ক: তরুণের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোনইনফিনিক্স হট ৫০ বাজারে এনেছে। উন্নত ফিচার-সমৃদ্ধ হট ৫০সিরিজের এই গেমিং ফোনটি সাশ্রয়ী মূল্যে ভারসাম্যপূর্ণপারফরম্যান্স নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। বাজেটসেগমেন্ট তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের এটি একটি অন্যতমচাহিদা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে,যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজুলেশন ১০৮০x২৪৬০পিক্সেল। এই ফিচার উন্নত ভিজ্যুয়াল ও স্পষ্ট দেখার অভিজ্ঞতাদেবে। যা প্রতিদিনের কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবংগেমিংসহ সব কাজের জন্য আদর্শ।
ইনফিনিক্স হট ৫০-তে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিওজি১০০ চিপসেট রয়েছে। এটি স্মার্টফোনটির কার্যকারিতা এবংপারফরম্যান্সকে আরও শক্তিশালী করেছে। এই চিপেরআর্কিটেকচার ২টি ২.২ জিএইচজেড কর্টেক্স-এ৭৬ এবং ৬টি ২.০জিএইচজেড কর্টেএক্স-এ৫৫ কোরের সমন্বয়ে গঠিত। এইকোরগুলো ব্রাউজিং, স্ট্রিমিং, এবং গেমিংয়ের সময় ব্যবহারকারীদেরমসৃণ অভিজ্ঞতা দেয়।
ইনফিনিক্স হট ৫০-এ রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবিইউএফএস ২.২ স্টোরেজ, এবং গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছেমালি-জি৫৭ এমসি২ জিপিইউ। এই ফিচারগুলো একসঙ্গে সকলঅ্যাপ্লিকেশনে দ্রুত লোড টাইম এবং কার্যকর মাল্টিটাস্কিং নিশ্চিতকরে।
স্মার্টফোনটিতে পাওয়ার সেভিং, ব্যালান্সড এবং পারফরম্যান্স মোডনিয়ন্ত্রণের জন্য ইনফিনিক্সের এক্সবুস্ট প্রযুক্তি রয়েছে, যাব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী মোড পরিবর্তনের সুবিধা দেয়।পাশাপাশি, হট ৫০-এর ডারউইন ইঞ্জিন অ্যাপ ফ্লোটিং উইন্ডো,মেমরি ক্লিনিং এবং কল রিজেকশনসহ বিভিন্ন ফিচারকে শক্তিযোগায়, যা জরুরি কাজ ও গেমিংয়ের সময় মাল্টিটাস্কিং স্মুথ করে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ইনফিনিক্স হট ৫০-তে একটিডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রধান সেন্সর ৫০মেগাপিক্সেল; যা দিয়ে স্পষ্ট এবং ঝকঝকে ছবি তোলা যায়। ৮মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলের জন্যনিখুঁত ছবি নিশ্চিত করে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ এবং এক্সওএস ১৪.৫ দ্বারা চালিত।পাশাপাশি এতে কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে, যাব্যবহারকারীদের নিজেদের মত করে ডিভাইসটি সাজানোর সুবিধাদেয়।
ইনফিনিক্স হট ৫০-তে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারেরশক্তিশালী ব্যাটারি, যাতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।একবার চার্জ করলে ফোনটি সারাদিনের ব্যবহারেও ব্যাটারিব্যাকআপ নিশ্চিত করে। এটি স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবংটাইটানিয়াম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়াযাচ্ছে।
স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা, যা বাংলাদেশের আধুনিকস্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও শক্তিশালীডিভাইস।