ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে দুর্নীতি, মাদক, বাল্য বিবাহকে লাল কার্ড দেখাল ৯০০ শিক্ষার্থী

 রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে ৯০০ শিক্ষার্থী।

 

৩ নভেম্বর ২০২৪,রবিবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের লাল কাড প্রদর্শন ও সততা সংঘের শপথ বাক্য পাঠ শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন ও বিভিন্ন বিদ্যালয়ের দায়ীত্বপ্রাপ্ত শিক্ষকরা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতায় অঙ্গিকারবদ্ধে শপথ নেন।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com