ঢাকা, , ,
ঢাকা, , ,

হাটহাজারীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি :
হাটহাজারীতে কৃষকলীগের সাধারণ সম্পাদক কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

 

৩ নভেম্বর ২০২৪ রবিবার উপজেলার পৌর এলাকা থেকে মো. আব্দুস সালাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।সে মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

 

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

 

সোমবার তাকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

 

উল্লেখ্য, তার বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দল ক্ষমতায় থাকাকালে দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মারধর, জোরপূর্বক জায়গা জমি দখল, মিথ্যা মামলা, হামলা, পাঠদানে অনিয়মিত, দুর্ণীতি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে পদত্যাগ ও শাস্তির দাবিতে মাদ্রাসা ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com