ঢাকা, , ,
ঢাকা, , ,

আলজেরিয়ার রাষ্ট্রদূতকে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন  আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। আজ (মঙ্গলবার) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের অনুরোধ জানান। এ ছাড়া সে দেশের খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব দেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান। তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যম আলজেরিয়ার গুণী অধ্যাপকদের দিয়ে বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ  হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com