ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফটিকছড়ি ,চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি শাখা।

 

বুধবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা সদরস্থ বিবিরহাটের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়

 

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউসুফ বিন সিরাজ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার নাজিম উদ্দিন শিকদার, জমায়াত নেতা নবীর হোসেন মাসুদ,সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মুহাম্মদ জাফর প্রমূখ।

 

এর আগে উপজেলা শ্রমিক কণ্যাণ ফেডারেশনের উদ্যেগে পৃথক সংবাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ইমু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী বেলাল, ইব্রাহিম খলিলমহ সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নাজিম উদ্দিন বলেন সম্প্রতি আটক হওয়া শ্রমিকলীগ নেতা সরোয়ারকে থানা থেকে ছাড়িয়ে আনার বিষয়টি ভুয়া ও উদ্দ্যেশ্য প্রণোদিত। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ রকম।নোংরা রাজনীতি কখনো করেনি। ভবিষ্যতেও করবেনা।
সিএনজি চালক সমিতির নামে এতদিন যারা ফটিকছড়িতে চাঁদাবাজি করেছে সেই আওয়ামী দোসরদের বিতাড়িত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে জানান নাজিম উদ্দিন ইমু। সেদিনের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাহিত না করতে তিনি বন্ধু সংগঠনের প্রতি অনুরোধ জানান।

 

উল্লেখ্য- উপজেলার পাইন্দং ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সরোয়ার পুলিশের হাতে আটক হওয়া নিয়ে গত ৪ নভেম্বর রাতে স্থানীয় বিএনপি ও শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতা কর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com