ঢাকা, , ,
ঢাকা, , ,

জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

জুমার নামাজ ঘিরে বরাবরের মতো আজও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তল্লাশি করে মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। পল্টন মোড় থেকে শুরু করে উত্তর গেট পর্যন্ত সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগে থেকেই মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। যেসব মুসল্লিরা ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে পুলিশকে দেখাতে হচ্ছে। একই সঙ্গে মসজিদের সামনে ডিবি পুলিশের একটি টিমকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।dhakapostতবে আইরশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বলছেন, বিশেষ কোনো ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়নি বরং এটি নিয়মিত কার্যক্রম। তবে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামপন্থি একটি দলের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্যও বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।

জানা গেছে, জুমার নামাজের পর উত্তর গেটের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ হওয়ার কথা রয়েছে।dhakapostএতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com