ঢাকা, , ,
ঢাকা, , ,

তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনতে হবে- মীর সরফত আলী সপু

অধীর রাজবংশী, মুন্সীগঞ্জ  :
শ্রীনগরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি-র বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার ভাগ্যকুল রোডে জমজম টাওয়ার সামনে এসে জড়ো হওয়ার পর বেলা ১১ টার দিকে মীর সরফত আলী সপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলো মার্কেটের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।বক্তব্যে তিনি বলেন তারেক রহমান এর সকল মামলা দ্রুত প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

 

আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, সহ-সভাপতি ডাঃ জাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, সাবেক ছাত্রদলের নেতা ও শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, সাবেক বিএনপির নেতা ইদ্রিস আলী, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাঃ সম্পাদক শফিক ভুইয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিন ঢালী ছাত্রদলের সাবেক নেতা জসিম মোল্লা, ফাহাদ, জেলা জাসাসের সদস্য মোঃ কোরবান আলী,বাঘড়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাদবর প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com