ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে কাবিদাং এর উদ্যোগে ছাগল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে কাবিদাং এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, ল্যাট্রিন ও অ-গভীর নলকূপ বিতরণ করা হয়েছে।

 

৯ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল, ল্যাট্রিন ও অ-গভীর নকুল বিতরণ করণ সভায় কাবিদাং এর চেয়ারপার্সন চিংমেপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

 

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাবিদাং দীর্ঘদিন ধরে যে কোন দুর্যোগ, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে ছাগল, ল্যাট্রিন ও নলকূপ প্রদান করা হয়েছে।এভাবেই আমরা সমাজের অসহায় মানুষের বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি।

 

অনুষ্ঠানে বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ৩২ টি ছাগল,২টি ল্যাট্রিন ও ২টি অ-গভীর নলকূপ বিতরণ করা হয়।

 

 

এ সময় কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার চাকমা সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com