ঢাকা, , ,
ঢাকা, , ,

রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক হাসপাতালে

রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com