ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে হৃদয় হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
১৩ বছর আগে খাগড়াছড়ির দীঘিনালায় নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

১০ নভেম্বর ২০২৪ ,রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানিয়েছেন।

 

দণ্ডিতরা হলেন- দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেন।

এদিন রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছে। যাবজ্জীবনের পাশাপাশি তাদের বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে।

এ ঘটনায় হৃদয়ের বাবা মো. আব্দুস ছালাম বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন ও শফিক মিয়াকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com