ঢাকা, , ,
ঢাকা, , ,

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com