ঢাকা, , ,
ঢাকা, , ,

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ জীবনধারার পরামর্শ ড. ইউনূসের

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও। আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।

১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।

বোলিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি। ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন তিনি। তিন ম্যাচে যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি বল হাতে ৩টি উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন মিরাজ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com