ঢাকা, , ,
ঢাকা, , ,

গুইমারাতে ইয়াবা সম্রাট সহ গ্রেফতার ২

গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার গুইমারায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

১২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ডাক্তার টিলা এলাকার শ্যাম প্রসাদের ভাড়া বাসা থেকে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত) এবং ফারুক কে ইয়াবা ট্যাবলেট আটক করে।

 

জানা যায় আসামীরা হলেন গুইমারা থানাধীন মুসলিমপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)ও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দলুই গ্রামের বশির আহমেদের ছেলে ওমর ফারুক।

 

পুলিশ সূত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)কে ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানার রাজনৈতিক মামলা নং১/২৪এর ২৩ নং এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশীকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com