ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, ‘পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পরিক আস্থা-বিশ্বাস ও সম্প্রীতির মাধ্যমেই পাবর্ত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখানে পাহাড়ি বাঙ্গালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে’।

 

১৩ নভেম্বর ২০২৪, বুধবার দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত বিএনপির বিশাল সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিগত আওয়ামী শাসনা মলের অবৈধ নির্বাচন ও দেশে বিএনপি সহ বিরোধী দলের ওপর নির্মম অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা ও গুম খুনের কড়া সমালোচনা করে সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমাকে দীর্ঘ ১৮ বছর এই উপজেলায় আসতে দেয়নি আওয়ামী লীগ। এত নির্মমতার পরও দীর্ঘ দেড় যুগ পর আজকের সম্প্রীতি সমাবেশে গণ জোয়ার প্রমাণ করে এখানকার পাহাড়ি, বাঙালির ভরসা জায়গা হলো বিএনপি পরিবার। তবে জনগণের জন্যই বিএনপি’র রাজনীতি করে। আগামিতে আবারও জনগণের সেবক হিসেবে কাজ করবে বিএনপি। আপনারা সবাই পাহাড়ি, বাঙালি এক কাতারে মিলেমিশে সম্প্রীতির দৃঢ় বন্ধন আরও সুদৃঢ় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিএনপি সরকার গঠন করলে আগামীতে আপনাদের ভাগ্যোন্নয়নে কাজ করবে’।

 

 

উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় বিকালে মানিকছড়ি টাউন হল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাব বীথি, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেশ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কহেলী দেওয়ান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

 

এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com