ঢাকা, , ,
ঢাকা, , ,

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন কপ২৯ সাইডলাইনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

কপ২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন ড. ইউনূস।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com