অধীর রাজবংশী, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে যড়যন্ত্র মুলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী।
১৭ নভেম্বর ২০২৪, রোববার বিকেল ৪ টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার সিপাইপাড়া মসজিদের সংলগ্ন এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বিএনপি নেতা ও স্থানীয়রা বলেন, রাঢ়ীখাল ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক ও বিএনপির সদস্য জিন্নত আলী বেপারীসহ তার পরিবার দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দল বিএনপিতে সক্রিয় ভাবে রাজনীতি করে আসছে।ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর একটি কুচক্রী মহল তাকে ঢাকা আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আসামী করে গ্রেফতার করিয়েছে। আমরা বিএনপি নেতা জিন্নত বেপারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন,রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতালেব মাদবর,ওয়ার্ড বিএনপির সভাপতি জাবুর মুন্সী,সাঃ সম্পাদক মজিবর মোল্লা,ইউনিয়ন যুবদলের সাঃ সম্পাদক মুক্তার মাদবর,শ্রমিক দলের সাঃ সম্পাদক আয়নাল বেপারী,স্থানীয় হারুন সিপাই,সাত্তার শেখ,আবুল গাজী,বজলু মোল্লা,কাওসার শেখ,আব্দুর রহমান মোল্লা,দেলোয়ার মোল্লা,রমিজ মোল্লা, শাহিদা বেগম,লিমা,সুমা ও কহিনুর বেগম প্রমুখ।