ঢাকা, , ,
ঢাকা, , ,

সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত সুবেল ত্রিপুরা উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা ছবি চন্দ্র ত্রিপুরার ছেলে।

 

সোমবার দিবাগত রাত আনুমানিক ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন সহ সুবেল ত্রিপুরা কে আটক করা হয়।

 

পুলিশ জানায়, একাদিক মামলার আসামি সুবেল ত্রিপুরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ মুল দলের চিহ্নিত চাঁদাবাজী মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ধর্ষ এই পালাতক আসামীকে আটক করে ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com